রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৫, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাব ইস্যুতে চলমান সংস্কারকাজ অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক বৈঠকে এমন ইঙ্গিত দেন।

রবিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

ঢাকায় গত ডিসেম্বর ১০ বিএনপিকে বিভাগীয় গণসমাবেশ করতে দেওয়ায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল প্রক্রিয়া হলেও ভবিষ্যতে বিষয়টি ক্লিয়ার হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, র‍্যাব ইস্যুতে বাংলাদেশ সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছে। এ ধারা অব্যাহত থাকলেই বিষয়টির মীমাংসা হবে।

এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইনমন্ত্রী আনিসুল হক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন ডোনাল্ড লু।

গতকাল শনিবার রাতে ঢাকায় পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন লু। এসময় দুদেশের দ্বিপক্ষীয় বিষয়ে তারা আলোচনা করেন।

দুদিনের এ সফরে বিভিন্ন পর‍্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন ডোনাল্ড লু।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

দুই কর্মকর্তার দ্বন্দ্বের জেরে আমনুরা খাদ্য গুদামে ব্যাপক হট্রগোল

সরিষাবাড়ীতে গণধর্ষণে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ৪

সরিষাবাড়ীতে গণধর্ষণে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ৪

ডিলারের ওপর হামলার প্রতিবাদে ফার্টিলাইজার এসোসিয়েশনের জরুরি সভা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর ৭৩ জনই ফেল

বাঘায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাতের ভোটের সহায়তাকারী ডিসিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

থানায় অভিযোগ দিতে এসে আ.লীগ নেতা গ্রেফতার

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড