• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

ইংরেজি নববর্ষের রাতে ২ বোতল মদসহ ২ যুবক গ্রেফতার 

প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ ৬:৪৮

ইংরেজি নববর্ষের রাতে ২ বোতল মদসহ ২ যুবক গ্রেফতার 

হিটলার হোসেন: রাজশাহী মহানগরীতে ২ বোতল দেশীয় মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গতকাল ৩১ডিসেম্বর রাতে রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: রায়হান রাব্বি (২০) ও রাকিবুল ইসলাম রাকিব (২১)। রাব্বি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার হানিফ শেখের ছেলে ও রাকিব একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

আজ বুধবার (০১ জানুয়ারি) দুপুরে আরএমপি থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, ৩১ ডিসেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় দুই ব্যক্তি মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত ৮ টায় ভাটাপাড়া এলাকায়  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২ বোতল মদ উদ্ধার হয়।

এদিকে গ্রেফতার রায়হান রাব্বির বন্ধুদের দাবি ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে পর্যটন মোটেলের পাশে অবস্থিত মদে বার থেকে এক বোতল দেশীয় মদ নিয়ে এলাকার দিকে আসছিল সে। পথিমধ্যে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। আটকের পর সেবনকারী হিসেবে অভিযুক্ত না করে মাদক ব্যাবসায়ী উল্লেখ করে এজাহার দেওয়া হয়। যাহা অত্যান্ত দুঃখজনক। এ ঘটনায় হতাশায় ফেলেছে রাব্বির পরিবার ও বন্ধু মহলে। ব্যাপারটি সুস্থ তদন্তের দাবি জানান তারা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
বুধবার, জানুয়ারি ১, ২০২৫ ৬:৪৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮