রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই: কাদের

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে। আওয়ামী লীগ বিশ্বাস করে তাদের উন্নয়ন ও অর্জনের সঙ্গে এদেশের জনগণ রয়েছে, কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ দাবি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে?

তিনি বলেন, সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে। যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু। এ নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

রাজশাহীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন ‘পাবলিক টয়লেট’

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার

গাছ লাগানোর সরকারি কর্মসূচির মধ্যেই ১২ বছরের পাইকর গাছ কাটা, প্রশ্ন সমাজসেবা কমপ্লেক্সে

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ৫

নির্বাচনে সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান বিভাগীয় কমিশনারের

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক