বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ডাকাতি হওয়া ট্রাকসহ ৭৫ ড্রাম পাম তেল উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতি হওয়া ট্রাকসহ ১৩.৯৫ টন (৭৫ ড্রাম) পাম তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- রানীনগর থানার শফিকপুর এলাকার মৃত মীর বক্সের ছেলে মো: আব্দুস ছামাদ (৫৫), নওগাঁ জেলা সাপাহার থানার মাইপুর গ্রামের আবুল হায়াতের ছেলে হারুন অর রশিদ (৩২) ও একই থানার নিশ্চিতপুর গ্রামের অরুণের ছেলে অনিল (২১)।

ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম ও তার সহকারী মো. আলী হোসেন গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে লালমনিরহাটে যাওয়ার পথে ডাকাতির শিকার হন। তারা ঢাকা মেট্রোঃ ট-২৪-৭৬৩৬ নম্বরের একটি হলুদ-নীল রঙের ট্রাকে ১৩,৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম তেল নিয়ে যাচ্ছিলেন।

২৪ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুরে মহাসড়কে একটি অজ্ঞাত ট্রাক তাদের ওভারটেক করে গতিরোধ করে। এরপর ৮-১০ জনের একটি ডাকাত দল তাদের মারধর করে ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গোদাগাড়ী থানা পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি ট্রাকচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর সাপাহার থানা এলাকা থেকে লুণ্ঠিত পাম তেল উদ্ধার করা হয় এবং ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার হয়।

পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন- অধ্যাপক মুজিবুর রহমান

দুই ট্রাকের চিপায় হেলফার, মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগ ট্রাক মালিক ও নেতার বিরুদ্ধে

মব সৃষ্টি করে বাবা-মায়ের সামনেই কিশোরকে পিটিয়ে হত্যা

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, ২২ জুয়ারি গ্রেফতার

রাজশাহীতে খামারিদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আলোচনা সভা

সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদক কারবারিদের জন্য র‌্যাব একটি অতংক: মহাপরিচালক

সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদক কারবারিদের জন্য র‌্যাব হবে একটি অতংক: মহাপরিচালক

বিএনপিতে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা: রাজশাহীতে মির্জা ফখরুল

রাজশাহী নগরীতে ওয়ার্ড আ’লীগ নেতার উদ্যোগে কম্বল বিতরণ

ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: রিজভী