Tuesday , 3 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

প্রতিবেদক
sonynews
November 3, 2026 4:34 pm

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে জাকির হোসেন নবাবের মৃত্যু হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন জাকির হোসেন নবাব। তিনি বলেন,

মৃত্যুর বিষয়ে হাসপাতাল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি। সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল বলে তিনি শুনেছেন।

এ ঘটনায় তাঁর মৃত্যুর বিষয়ে হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

রাজশাহী নগরীতে স্ত্রীকে অচেতন করে বন্ধুদের দিয়ে গণধর্ষণ, পর্ণ তৈরির অভিযোগ

রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগি ও ডিমের দাম

রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগি ও ডিমের দাম

Desktop publishers bundled the text with their software

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিবৃতি

বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

বাংলাদেশের বাজারে অমিল চিনি! হু হু করে বাড়ছে দাম

বাংলাদেশের বাজারে অমিল চিনি! হু হু করে বাড়ছে দাম

ইরাকের কুর্দি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

এবার গরুর চামড়ার দাম কিছুটা পেলেও ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫ টাকায়!