বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইরাকের কুর্দি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বা আইআরজিসি আবারও ইরাকের কুর্দিস্তানে অবস্থিত কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আইআরজিসি। পাশাপাশি এ হামলায় কমব্যাট ড্রোনও ব্যবহার করেছে তারা।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির পদাতিক বাহিনী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরমধ্যে রয়েছে কথিত কমলা পার্টি। হামলায় তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ২৪ নভেম্বর থেকে আইআরজিসি প্রতিদিন নিয়মিতভাবেই ইরাকের উত্তর অঞ্চলের গেরিলাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

বুধবারের হামলার পর ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চূড়ান্ত জবাব দিয়েছে।

এদিকে ইরানে পুলিশি হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সোমবার ২৬ (সেপ্টেম্বর) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন।

সম্প্রতি ইরানের কঠোর হিজাব আইন অমান্য করার অপরাধে পুলিশের হাতে আটক হন ২২ বছর বয়সী মাহসা আমিনি। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে ওঠে ইরান। এতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলোও।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

৯ হাজার ৯ ভোট নিয়ে নৌকার কাছে ট্রাক থেমে যায় মাহির

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

সচিবের পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়া মাহফিল

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী : ভুমিমন্ত্রী মিনু