রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত

প্রতিবেদক
sonynews
মার্চ ২৯, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা এলাকায় কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলার পর অভিযুক্ত ব্যক্তি উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত কামরুল হাসান মিঠু (৪০) উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি করিসা দুর্গাপুর গ্রামে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিজ জমিতে সেচ দেওয়ার সময় পাইপ ফেটে কিছু পানি পাশের মো. সাদ্দাম (২৮)-এর পেঁয়াজক্ষেতে যায়। এ নিয়ে বিরোধের জেরে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, শনিবার সন্ধ্যায় সাদ্দাম থানায় গিয়ে মাথায় আঘাতের কথা উল্লেখ করে কামরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুল মারা যান।

ঘটনার পরপরই অভিযুক্ত সাদ্দাম আত্মগোপনে চলে গেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

Tempora incidunt ut labore et dolore magnam aliquam

স্যাংশন নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেড়া যাবে না, যুবলীগের সম্মেলনে মেয়র লিটন

রাজশাহীতে অপহরণের ৮ ঘণ্টা পর অপহৃত ২ কিশোর উদ্ধার, আটক ৪ (ভিডিও)

রাজশাহীতে অপহরণের ৮ ঘণ্টা পর অপহৃত ২ কিশোর উদ্ধার, আটক ৪ (ভিডিও)

১২ লাখ টাকা খরচ করে বদলি নিয়েছেন খাদ্য পরিদর্শক সাকিলা, ৭ লাখ টাকা না দিলে দায়িত্ব বুঝে নিবেননা তিনি!

যুবলীগ নেতার সাত ফুট বাই আট ফুট ৭ ঘর, কী হতো এখানে?

Make Realtionship Years Lights Fill Kind In USA

রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ইসলামের বিজয় নিশ্চিৎ করতে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে: রফিকুল ইসলাম

4 Best things your fitness trainer Is thinking during your ses

4 Best things your fitness trainer Is thinking during your ses

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার