সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হত্যাসহ অসংখ্য মামলা ঘাড়ে নিয়ে ফের রিমান্ডে ডাবলু সরকার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এই রিমান্ড শুনানির জন্য ডাবলু সরকারকে এ দিন দুপুরে কারাগার থেকে এনে আদালতে তোলা হয়েছিল। তাকে আদালতে তোলা এবং শুনানির সময় কারাগারে নেওয়ার সময় নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় দেখা যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় ডাবলু সরকারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, ডাবলু সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৪ অক্টোবর গ্রেপ্তার হন ডাবলু সরকার। তার বিরুদ্ধে রাজশাহীতে দুটি হত্যাসহ বেশকিছু মামলা হয়েছে। এরইমধ্যে কয়েকটি মামলায় তিনি কয়েকদফা রিমান্ডে থেকেছেন। সবশেষ আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাজশাহীতে ওষুধের আড়ালে অ্যালকোহল সরবরাহ, গ্রেপ্তার ২

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস গঠনে রাজশাহীতে কর্মশালা

রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর হাত থেকে ফিরে এলেন পুলিশ সদস্য!, গ্রেপ্তার ৪

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভী