বুধবার , ১০ মে ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি সাইফুল গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ১০, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজা-সহ সাইফুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।

মাদক ব্যবসায়ী সাইফুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা (উপভদ্রা) এলাকার মো: সমসের আলীর ছেলে। বিষয়টি নিশ্চি করেছেন, আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া সেল)  মোঃরফিকুল আলম। তিনি বলেন, গত (৮মে) সকালে এসআই মোহাম্মদ আলী হাছান ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার পশ্চিম বুথপাড়া ক্যাডেট কলেজ আবাসিক এলাকার মেইন গেটের সামনে দুইজন ব্যাক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে মতিহার থানা পুলিশের ঐ টিম পশ্চিম বুথপাড়া ক্যাডেট কলেজ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে এবং অপর সহযোগী কসাই জনি সেখান থেকে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিকে তল্লাশী করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আসামি সাইফুল ইসলামের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদক-সহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।

অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামি-সহ পলাতক আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদরকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ

১৩ এনজিও জালে আটকে ছিলেন রাজশাহীর সেই কৃষক

রাসিকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সুইপ স্মার্টের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি

Federal government of the United States

দৌলতপুরে মাদক-অস্ত্রবিরোধী অভিযান জোরদার, ওসির তৎপরতার প্রশংসা বিএনপি নেতার

বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব

New team you need to build to make your successful

ডিবিতে সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ তানজিন তিশার