রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাঘায় ৩০০ বোতল ফেনসিডিলসহ র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৭, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীর বাঘায় র‌্যাবের অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার (১৭ নভেম্বর) রাত ১ টার দিকে বাঘা আড়পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম (৪২), পিতা-মৃত আকছেদ আলী, সাং-আড়পাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে ৩০০ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৫।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, বাঘা আড়পাড়া গ্রামের ১ মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১ জনকে হাতে-নাতে আটক করে। পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ী তল্লাশী করে বসতবাড়ীর ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় বাঘা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ফেল থেকে জিপিএ-৫ পেল ৪ পরীক্ষার্থী, পাস ৩৮

শুরু হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের সমস্যা নয়, মানুষের অধিকার ও জীবিকারও বিষয়

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

সুলতানগঞ্জে কাস্টমস কার্যক্রম চালুকরণ বিষয়ে মতবিনিময়

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

আইসিসি পরোয়ানা দিলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে আমরা বাধ্য: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

“রাজশাহীতে গাঁজাসহ র‍্যাবের হাতে এসআই আটক: আইন রক্ষকের ভিন্ন চেহারা”

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ