শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে দৃষ্টি সাহিত্য সংসদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দৃষ্টি সাহিত্য সংসদ-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী সাহিত্য সম্মেলন

অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি.-তে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দৃষ্টি সাহিত্য সংসদের সভাপতি ড. শিরিন আখতার নীনা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি নূরউল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন সংস্থার সম্পাদক রেবেকা আসাদ।

প্রথম অধিবেশনের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ—কবি, গবেষক ও সাধারণ সম্পাদক, কবিতা বাংলাদেশ; প্রফেসর ড. আমিরুল ইসলাম কনক, ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়; কবি ও সাহিত্য সংগঠক মোস্তাক রহমান। অধিবেশনটি সঞ্চালনা করেন এ্যাডভোকেট রজব আলী।

দুপুর ২টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক (অব.) মুহম্মদ আব্দুল গফুর, বাংলাদেশ ক্যাডেট কলেজ সার্ভিসেস; বিশেষ অতিথি ড. ফজলুল হক তুহিন, নির্বাহী সম্পাদক, নতুন একমাত্রা এবং কবি ও কথাশিল্পী নিরমিন শিমেল। অধিবেশনে সভাপতিত্ব করেন কবি নূরউল ইসলাম এবং সঞ্চালনা করেন কবি এস এম তিতুমীর।

চতুর্থ অধিবেশনে বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশনায় ছিলেন আফরোজা আহমদ, ড. জুয়েলী বিশ্বাস, ড. শামীমা নাসরিন সীমা, ড. সুমাইয়া খানম, অচিন্ত্য কুমার সরকার, নুসরাত জাহান রহমান আখন্দ, সৌমিত্র ব্যানার্জী, নোভা, ড. আখতার জাহান শিল্পী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন রোজালীনা এবং হৃদয় রনি।

এদিন বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় সারোয়ার আলম সরদার, প্রফেসর ড. সুমাইয়া খানম, প্রফেসর ড. নাজনীন সুলতানা, শেখ তৈমুর আলম, এ.কে.এম দৌলতুজ্জামান, মোঃ মসিউল আযম, কায়েস উদ্দিন, জান্নাতুন নূর, এনামুল হক অনু, আরিফা বেগম, নাসরীন রহমান, আতিয়া চৌধুরী, শরিফা খানম, সুলত বানু, সাবের রাহী, হোসনে আরা ছবি, এরফান আলী এনাফ, প্রফেসর ড. মোঃ আব্দুস সোবহান হীরা, প্রফেসর ড. নাসিমা জোয়াদ্দার, হৃদয় রনি, রাজেন্দ্রনাথ সরকার, এজাহারুল হক মৃধা, আফরোজা আহমদ, নূরউল ইসলাম ও সেলিনা জামানসহ বহু গুণী ব্যক্তিকে।

দিনব্যাপী এ আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবার মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে

ঈশ্বরদী-রহনপুর কমিউটার ট্রেনে সিট কাভার সংযোজন: যাত্রীসেবায় নতুন উদ্যোগ পশ্চিমাঞ্চল রেলওয়ের

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে মেহেদী সভাপতি, রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত

বন্যার্তদের সহায়তায় শিরোইল কলোনি যুব সংঘের উদ্যোগে নগদ অর্থ প্রাদন

আসাম কলোনিতে চোরের কৌশল ব্যর্থ, সাইকেলসহ পুলিশের হাতে জনি

পালটা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরাইলিরা

Everything You Wanted to Know About TECHNOLOGY and Were Afraid To Ask

লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা হিজবুল্লাহ প্রধানের

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত