Tuesday , 11 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা বৃহস্পতিবার

প্রতিবেদক
সনি নিউজ
October 11, 2022 1:44 pm

অনলাইন ডেস্কঃ বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা হবে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ১১টা ৩০মিনিটে বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে যে কোনো দিন বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে গত রোববার জানিয়েছিলেন বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেদিন বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এ জন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে।

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জন্য। পিডিবি গ্রাহক পর্যায়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এই দামে বিদ্যুৎ সরবরাহ করে। কারিগরি কমিটি তাদের সুপারিশে বলেছে, ভোক্তা পর্যায়ে দাম না বাড়ালে পাইকারি মূল্যহার কার্যকর করা সম্ভব হবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই দাম বৃদ্ধির প্রভাব গ্রাহকদের ওপরও পড়বে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে র‍্যাবের পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ১

রাকসু নির্বাচন সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার

ফেসবুক লাইভে এসে গলায় দড়ি দিলেন প্রেমিকা, প্রেমিক গ্রেফতার

নায়ক জসিমকে হারানোর ২৪ বছর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়া মাহফিল

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

কবর খুঁড়ে দেখা গেল, মরদেহ কোলে নিয়ে বসে আছে যুবক

রাজশাহীতে ৩০০ অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো বিজিবি