শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কবর খুঁড়ে দেখা গেল, মরদেহ কোলে নিয়ে বসে আছে যুবক

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৪, ২০২৩ ২:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ গতকাল শুক্রবার সকালে রংপুর জয়বাংলা বাজার সরকারি পাবলিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
পরে সফিকুল ইসলাম (২২) নামের ওই যুবককে ২৯৭ ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। সফিকুল ইসলাম উপজেলার হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজারের ছেলে। মৃতের ছেলে আজহারুল ইসলাম (৫৫) বাদী হয়ে এ মামলা করেন।

এদিকে কবর থেকে যুবক আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতারা ভিড় করেন। তাদের সরাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

জানা গেছে, দুদিন আগে মৃত বৃদ্ধার কবর দেখতে যান কয়েকজন স্বজন। ভোরে কবরস্থানে গিয়ে তারা দেখেন নতুন কবরটির মাটি খোঁড়া। ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে। তারা ভয়ে সেখান থেকে দূরে গিয়ে পরিবারের সদস্যদের জানান। এরপর পুলিশকে জানানো হয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কবরের মাটি সরিয়ে দেখতে পায়, ভেতরে স্থানীয় এক যুবক মরদেহ কোলে নিয়ে বসে আছেন।

ঘটনার বর্ণনায় আজহারুল ইসলাম বলেন, আজ সকালে আমার স্ত্রী, বোন এবং মেয়ে আমার মায়ের কবর দেখতে যায়। গিয়ে মাটি সরানো এবং গোঙানোর শব্দ পেয়ে ভয়ে দূরে সরে গিয়ে আমাকে ফোন করেন আমার স্ত্রী। আমি এসে কবরের কাছে গিয়ে বাঁশের চাটাই সরিয়ে দেখি ভেতরে একজন বসে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। গ্রাম পুলিশ আলতাফকে ফোন দিই। তিনিও এসে দেখেন। ভেতরে বসে থাকা যুবককে তিনি চিনতে পারেন। এরপর পুলিশকে ফোন দেন। এই ছেলে আমার মায়ের কবরে কেন ঢুকেছিল, এটা বুঝতে পারছি না।

সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম বলেন, গত বুধবার (১ মার্চ) সারাই ইউনিয়নের ধুমেরকুঠি চাদমিয়া পাড়া গ্রামের মৃত আছিমুল্যা হাগুড়ার স্ত্রী সবিরন নেছা (৮৬) মারা যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাঁকে জয়বাংলা বাজার সরকারি কবরস্থানে দাফন করা হয়। আজ সকালে স্বজনেরা কবর জিয়ারতে গিয়ে দেখেন কবরের মাটি খোঁড়া এবং মানুষের গোঙানোর শব্দ। ভয়ে সেখান থেকে বাড়িতে ফিরে পরিবারের অন্য সদস্যদের জানান। পরে তাঁরা কবরস্থানে গিয়ে কবরের ভেতরে মরদেহ কোলে নিয়ে ওই যুবককে বসে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দিলে ওই যুবককে কবর থেকে উঠিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
ইউপি সদস্য ও স্থানীয়রা বলেন, আটক ওই যুবক নেশাগ্রস্ত। তিনি মানসিক ভাবেও অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেও নেশার টাকা না পেয়ে এলাকায় বিশৃঙ্খলা করেছেন। কয়েকবার এ নিয়ে সালিসও হয়েছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ওই যুবক মানসিক রোগী। তবে এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনধিকার প্রবেশ করে মরদেহের অসম্মান করার অপরাধে মামলা হয়েছে। আজ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি

আমিষ উৎপাদনে অর্জন সাময়িক নয়, স্থায়ী ভিত্তি তৈরি হয়েছে: বিভাগীয় কমিশনার

ফাইজারের নির্বাহী প্রধান আবারও করোনা আক্রান্ত

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার: জব্দ ট্রাক

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে রাসিক প্রশাসক

have is days together meat fill for give you’re

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের অজুহাতে নৈরাজ্য, ভাড়া বৃদ্ধি ও ভোগান্তিতে জনজীবন

‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে’ আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত, জানা গেল নাম

রাজশাহীতে উচ্ছেদ আতঙ্ক: চার দশকের বসতি ভাঙায় ৭৫০ পরিবার গৃহহীন হওয়ার শঙ্কা

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, ক্ষোভে ডাম্প ট্রাকে আগুন ও মহাসড়ক অবরোধ