Monday , 1 July 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি

প্রতিবেদক
সনি নিউজ
July 1, 2024 5:33 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে “বঙ্গবন্ধুর কর্নার” এর উদ্বোধন করা হয়েছে।

আজ ১ জুলাই সন্ধ্যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্র সন্নিবেশিত “বঙ্গবন্ধুর কর্নার” এর  উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

উদ্বোধনের সময় আইজিপি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্মিত “বঙ্গবন্ধুর কর্নার” এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। বন্ধবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ  মহতী উদ্যোগের প্রশংসা ও সাধুবাদ জানান।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধু জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে ও আরও জানতে উদ্বুদ্ধ হবে।

 

উদ্বোধন শেষে আইজিপি আরএমপিসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ইয়াবা ও গাঁজা মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার; গ্রেফতার ১

হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে -দুলু

সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান না প্রদান

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রম শুরু

দুর্গাপুরের দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা