শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ইয়াবা ও গাঁজা মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: খিহাব (২০) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা দাশপুকুরের আইডি বাগানপাড়া এলাকার মো: মনির ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজপাড়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় খিহাব নামের এক ব্যক্তি মাদক বিক্রয় করছে।

এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদক বিক্রির নগদ ৯৯০ (নয়শ নব্বই) টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে মাদকগুলো নিজের হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

খুলে পড়লো বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ

১৫ বছর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি রাজশাহীতে গ্রেফতার

সরকারি গাড়ি নিয়েই প্রাইভেট চেম্বার!

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

রাজশাহীতে মে দিবসে শ্রমিকদের অধিকার দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

রাজশাহীতে কাউন্সিলরের প্রত্যক্ষ মদদে জমি দখলের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে!

অলকার মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

নওগাঁয় এক পরিবারের ৪ খুন: জমিজমার বিরোধেই হত্যাকাণ্ড, বলছে পুলিশ