Wednesday , 4 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

প্রতিবেদক
sonynews
November 4, 2026 10:35 am

সনি বাংলা ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।

তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

তার সঙ্গে আর কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবের তিনি বলেন, আমাকে ডিবি শুধুমাত্র তার কথাই জানিয়েছে।

তবে ডিবিসি সূত্র জানিয়েছে, নিউজরুম থেকে দুজন সাংবাদিককেও নিয়ে গেছে ডিবি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়নি। তিনি ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার ওপর মব সৃষ্টির চেষ্টা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ অন্যান্য বিষয়ে নিয়ে কথা বলা হচ্ছে।

শুধু তাকে নিয়ে আসা হয়েছে নাকি আরও কেউ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজিব ঘোষ নামে ডিবিসির এক সাংবাদিক আছেন, তার সঙ্গেও কথা বলা হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বৃদ্ধ মায়ের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নেবার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী নগরীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

“পলাতক সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর দখলদারির ফাঁদে ব্যবসায়ী মোস্তাফিজুর!”

মতিহার থানার অভিযান সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জোরজবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা যায় না: আওয়ামী লীগকে নজরুল

রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি

জয়নব বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত

রাজশাহীতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক