বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ঢাকা–-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় ঢাকা–-রাজশাহী মহাসড়কে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর কাছ থেকে ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ দুলাল মিয়া (৩৮)। তিনি মোঃ আয়ুব আলীর ছেলে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে প্রথম অ্যালকোহলের দোকান খোলার উদ্যোগ

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

নিষিদ্ধ সংগঠন দুর্গাপুর ছাত্রলীগ সভাপতিসহ ৩ কর্মী কারাগারে

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

হরতালের সমর্থনে রাবি ছাত্র দলের মশাল মিছিল

দীর্ঘদিন পর রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক

রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে হতে যাচ্ছে জামায়াতের সম্মেলন

রেস্টুরেন্টের আড়ালে ‘বার’, ওয়েটার থেকে শতকোটি টাকার মালিক মুক্তার

রেস্টুরেন্টের আড়ালে ‘বার’, ওয়েটার থেকে শতকোটি টাকার মালিক মুক্তার