শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুতিনের ‘অবৈধ দখলকে’ স্বীকৃতি দেবো না: ইউরোপীয় কাউন্সিল

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ

ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার এই ঘোষণাকে অবৈধ বলে আখ্যায়িত করেছে ইউরোপীয় কাউন্সিল। তাছাড়া রাশিয়ার এ দখলকে স্বীকৃতি না দেওয়ার কথাও জানিয়েছে এটি। খবর বিবিসির।

ইউরোপীয় কাউন্সিল এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, রাশিয়ার ইউক্রেনের ভূখণ্ডের অধিগ্রহণকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

ইউরোপীয় কাউন্সিল আরও জানায়, রাশিয়া প্রকাশ্যে ইউক্রেনের স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। আমারা কখনো এ অবৈধ দখলকে স্বীকৃতি দেবো না।

তাছাড়া দৃঢ়তার সঙ্গে ইউক্রেনের পাশে থাকা ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

এদিকে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, পুতিনের এই পদক্ষেপের কারণে কোনো পরিবর্তন আসবে না। কারণ রাশিয়ান আক্রমণকারীদের দ্বারা অবৈধভাবে দখল করা সব অঞ্চল ইউক্রেনের ভূমি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, ওই চার অঞ্চলের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলাফল সবারই খুব ভালোভাবে জানা।

ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গণভোট শুরু হয়েছিল গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। পাঁচদিন ধরে চলে এই ভোট। এতে ব্যালটবক্স নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রাশিয়ার নিয়োগ দেওয়া নির্বাচনী কর্মকর্তারা। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করেছে মস্কো। যদিও এই ভোট এবং এর ফলাফল অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমারা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

‘মুস্তাফিজ ইস্যুতে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের’

নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার

নারীর নিরাপত্তায় গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

নারীর নিরাপত্তায় গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ নং ওয়ার্ডে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাবিতে চাকরি পেলেন সেই ছাত্রলীগ নেতা মাসুদ

পাবনার কৃতি সন্তান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বৃহত্তর পাবনা জেলা সমিতির উদ্যোগে রাজশাহীতে দোয়া মাহফিল

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর চারঘাটে ৩জন ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহীর চারঘাটে ৩জন ছিনতাইকারী গ্রেফতার