মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৭, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সীমান্ত ঘেঁষে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকার মাঠ-ঘাট থেকে সরে গেছে কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্তিতি বিরাজ করছে। তবে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ জানুয়ারি) সকালে ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে রোববার বিকেলে বিষয়টি মীমাংসায় পাতাকা বৈঠক হলেও কোনো সমাধান মিলে নি। সোমবার বিএসএফ’র পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদিও রাস্তা নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে বিএসএফ।

ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ঠিক রাস্তা নির্মাণ নয়, রাস্তা নির্মাণের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে  মাটি খুঁড়াখুঁড়ি শুরু করেছিল।

সবশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। আমরাও আমাদের সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন রেখেছি। সাধারণ মানুষের ভয়ের কোন কারণ নেই। যুগান্তর

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারে মানুষের ঢল

প্রতিদ্বন্দ্বিতা নয়, নাদালের কাছে ফেদেরারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বই বেশি

রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের সীমানা: শেষ পর্ব

জনপ্রশাসন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল আলমকে বিএমডিএ-এর নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষে দেশীয় অস্ত্র-মাদক

ফিলিস্তিনিদের সংগ্রামে একাত্মতা জানিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুস্তাফিজকে স্মরণ করল চেন্নাই