স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটনের রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৮ জুলাই রাত পৌনে ১১ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আ: মজিদের ছেলে মো: সেলিম হোসেন (৫৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬.৫ গ্রাম হেরোইন, ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪শ ৩০ টাকা জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সেলিমের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে ১০টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।