বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দূর্গাপুরে তারেক রহমানের পক্ষ থেকে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৭, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে তারেক রহমানের পক্ষে রোগিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং তাদের হাতে এসব খাবার তুলে দেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা রেজাউল করিম।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন দূর্গাপুর পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একজন মানুষ যখন হাসপাতালে ভর্তি হয় তখন সে অসহায় হয়ে পড়ে ভালো খাবার কেনা তো দূরের কথা ঔষধ কিনতেই হিমসিম খায়। অনেক আত্মীয় স্বজন হাসপাতালে দেখতে পর্যন্ত আসেনা। কিন্তু তারেক রহমানের নির্দেশে প্রবাসী রেজাউল করিম ভাই হাসপাতালে আমাদের দেখতে এসেছেন এবং আমাদের জন্য যে উন্নত মানের খাবার উপহার দিলেন তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানায়। আল্লাহ যেন তারেক রহমান ও রেজাউল করিমকে আরো দীর্ঘদিন বাঁচায় রাখে।

এসময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে রোগিদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সাইবার ক্রাইম মোকাবিলায় দক্ষ ও আধুনিক পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

জুরাছড়িতে আগুনে ৫৩ দোকান ও বসতঘর পুড়ে ছাই

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী, ছাড়লেন দলও

রাজধানীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির ৮৮ শতাংশই পলাতক

দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আরএমপি’র কড়া হুঁশিয়ারি

রাজশাহীত নগরীতে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে পুলিশ

ইন্দোনেশিয়ার ঘটনা ফুটবল ইতিহাসের কালো দিন: ফিফা প্রেসিডেন্ট

রাসিক মেয়র লিটনকে নির্বাচিত করতে সাংবাদিকদের লিফলেট বিতরণ