শুক্রবার , ১৯ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
জুন ১৯, ২০২৬ ২:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগীর মতিহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী জেলার চারঘাট থানার শিবপুর (শেখপাড়া) এলাকার মো: ইকবাল হোসেনের ছেলে মো: মাসুদ রানা (৪০) এবং রাজশাহী মহানগরীর পবা থানার বড় আমগাছী এলাকার মৃত কছির মন্ডলের ছেলে মো: হাসান (৪২)।( বর্তমানে কাটাখালী থানার টাঙ্গন বালুর মাঠ এলাকায় বসবাস করেন)।

গত ১৮ জুন দুপুর অনুমানিক সোয়া ১২টায় মতিহার থানার তালাইমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ১৮ জুন সন্ধ্যা অনুমানিক পৌনে ৭টার দিকে কাটাখালী থানার টাঙ্গন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মাসুদ রানার দেহ তল্লাশি করে ২৪ গ্রাম হেরোইন এবং হাসানের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ক্যাশ লেস সিস্টেম চালু করছে রুয়েট

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পতিত স্বৈরাচারদের পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরে আসার যত নজির

আ’লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় : টুকু

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

রাজশাহীতে মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষকী পালিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৫

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী-যুবকের মৃত্যু: আত্মহত্যা ও দুর্ঘটনার আশঙ্কা

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’