মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আর্জেন্টাইন মহাতারকার বোনের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

দুর্ঘটনাটি ঘটে যখন মারিয়া সোল নিজে গাড়ি চালাচ্ছিলেন। তিনি হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে সজোরে আঘাত করেন। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং মারিয়া সোল গুরুতর আঘাত পান।

আর্জেন্টিনার সাংবাদিকের বরাতে গোলটডকম জানিয়েছে, দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে একাধিক গুরুতর আঘাত লেগেছে। তার দুটি মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, পাশাপাশি একটি গোড়ালি ও একটি কবজির হাড়ও ভেঙেছে। এছাড়া শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সোলের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে।

আর্জেন্টিনার খ্যাতনামা সাংবাদিক দে ব্রিতো জানিয়েছেন, তিনি এ বিষয়ে সরাসরি মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে যোগাযোগ করেছেন। সেলিয়া নিশ্চিত করেছেন, মারিয়া সোল বর্তমানে বিপদমুক্ত হলেও তার সুস্থ হতে বেশ সময় লাগবে।

এই দুর্ঘটনার সরাসরি প্রভাব পড়েছে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিও শহরে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে গুরুতর আঘাত ও দীর্ঘ চিকিৎসার প্রয়োজনের কারণে বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, মারিয়া সোলের বাগদত্তা জুলিয়ান ‘তুলি’ আরেয়ানো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের একজন সদস্য।

পরিবার সূত্রে মার্কা জানিয়েছে, আপাতত সব ধরনের অনুষ্ঠান ও পরিকল্পনা স্থগিত রেখে মারিয়া সোলের সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে।

মেসি পরিবারের এই দুঃসময়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়া সোলের দ্রুত আরোগ্য কামনা করছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৯ বছর পর পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া: মিনু

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ: সেই সাদিক অ্যাগ্রোর মালিক গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

গণমাধ্যম-পুলিশের সমন্বয়েই জনসেবা আরও কার্যকর হবে: আরএমপি কমিশনার

নগরীতে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়ার অভিযোগ

শিক্ষা সহায়তা নিয়ে জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ালো রুয়েট

রাবি পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন