শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ডেভিল হান্টের ৭ জনসহ গ্রেপ্তার ১৫

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৭ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৭ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৫ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন- নাঈমুল ইসলাম নাঈম (৩০), সিয়াম আলী (৩৪), এস কে এন আরকান উদ্দিন বাপ্পি (৪৯), মো. চঞ্চল (৩২), সাকিব হাবিব (৪৯), তানভীর হাসান সজীব (৩২) ও শফিকুর রহমান নবেল (৩৫)।

নাঈমুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মৃত আবু তাহেরের ছেলে। সে রাজশাহী কলেজ ও রাজশাহী সিটি কলেজের সাবেক সাধারণ সম্পাদক। সিয়াম আলী একই এলাকার মো: মঞ্জুর আলীর ছেলে। সে রাজশাহী সিটি কলেজ শাখার ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি। আরকান উদ্দিন একই থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনার সাবেক সম্পাদক। চঞ্চল রামচন্দ্রপুর এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে। সে রাজশাহী মহানগর ২৪ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগর সাবেক প্রচার সম্পাদক।

সাকিব রাজপাড়া থানার লক্ষ্মীপুর গ্রেটার রোড এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে। সে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। আওয়ামীলীগ কর্মী তানভীর হাসান রাজারহাতা এলাকার মৃত আবু খায়েরের ছেলে। শফিকুল রহমান হেতেমখাঁ সবজীপাড়া এলাকার মৃত আকবর হোসেন ওরফে আকবরের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত