সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আইজিপির সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-এর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে আইজিপি বাহারুল আলমকে সম্মান প্রদর্শন করে গার্ড অব অনার প্রদান করেন আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে একটি প্রশিক্ষিত দল। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এ সময় রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইজিপি বিশেষ করে বর্তমানে সারাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তা প্রতিরোধের জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কার্যক্রম আরও ফলপ্রসূ করার জন্য দিকনির্দেশনা দেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাদা একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আরএমপি সদর দপ্তরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে লফসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাহানের র‍্যালি চোখে পড়ার মতো 

রাজশাহী স্টেডিয়ামের অভিষেকে জয়: শারমিনের ব্যাটে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ নারী দল

নতুন আলুতে স্বস্তি ফিরেছে রাজশাহীর কৃষকদের

মা” কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বিদেশিরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি: তথ্যমন্ত্রী

বোনকে বাজে মন্তব্য করায় বন্ধুকে জবাই করে হত্যা

বোনকে বাজে মন্তব্য করায় বন্ধুকে জবাই করে হত্যা

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত