Monday , 23 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন রিটন

প্রতিবেদক
sonynews
November 23, 2026 3:49 pm

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মুঈদ, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এক্সপোজার ভিজিট, অভিজ্ঞতা বিনিময়, মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালায় অংশ নিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহী এসেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে আল খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজশাহী টিটিসিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত মহল বিশেষ’

উপমহাদেশে বড় যুদ্ধের পূর্বাভাস

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. ইউনূসের

জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত লোহা গড়ায় ঈদ পূর্ণমিলনী ও নির্বাচন প্রচারণা অনুষ্ঠিত

আগামী ৫ বছরে বাড়ি ও সন্তান নেওয়ার পরিকল্পনা অভিনেত্রী

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

রাজশাহীতে ফাঁপড়বাজ সাংবাদিক র‍্যাবের হাতে গ্রেফতার

রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট