Monday , 23 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত-২০

প্রতিবেদক
sonynews
November 23, 2026 6:16 pm

সনি বাংলা ডেস্ক: গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ সহ ২০ জন আহত হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ ও ১০টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে।

আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

জানাগেছে, এ দিন বিকালে লঞ্চঘাট এলাক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ কয়েকজন যুবক। এর জের ধরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে গুলি বর্ষণ ও সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় । এসময় ফুল মার্কেটের ১০টি ফুলের দোকান ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে চলাকালে দুই পক্ষের অন্তত ২০জন আহত হয়। গুলিবৃদ্ধ চরমানিকদহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা(২২), একই গ্রামের সাফায়েত মোল্রার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) ও টুলু মোল্লার ছেলে আমিন মোল্লাকে (২০) গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে । এছাড়া অপর আহত চরমানিকদহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) ও শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খানকে (৬) গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে ।

গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাড়ানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলি বর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাংচুর করা হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানয়েছে, ৪ জনের শরীরের ছড়াগুলি (পিলেট) চিহ্ন রয়েছে। তাই এক্সে করতে তাদের পাঠানো হয়েছে।

তবে এ ব্যাপারে এ ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পৃথক দুটি অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ: গ্রেপ্তার ২

পৃথক দুটি অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ: গ্রেপ্তার ২

বিক্রি হচ্ছে শিয়ালের মাংস, কেজি ২ হাজার টাকা

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

রাকাবে বদলি বিতর্কের পর ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ

নগরীতে ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল উদ্ধার: বহনকারী গ্রেফতার

কোটা বাতিলের তিন দিন পর পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সন্তান ধারণে যে অভিনব পদ্ধতি গ্রহণ করছে পুতিন প্রশাসন

নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চার বছরের সাজা প্রাপ্ত আসামি ইয়াবা সহ আটক

Discovering the source behind the ubiquitous filler text