Monday , 11 September 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল উদ্ধার: বহনকারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
September 11, 2023 9:06 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক বহনকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১১ সেপ্টেম্বর) সাড়ে ৮টার দিকে মহানগরীর কাটাখালী থানাধীন চককাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগে ১২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
যার সিজার মুল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

গ্রেফতার মাদক বহনকারীর নাম মোঃ মাসুদ রানা (৩৫)। কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন