শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পরিবহন খাতে শৃঙ্খলা আনতে ঐক্যের আহ্বান এমপি মিলনের

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: পবা-মোহনপুর উপজেলার নির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলন-কে সংবর্ধনা জানিয়েছে রাজশাহী জেলার মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি।

শনিবার আনুষ্ঠানিকভাবে সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. মাইনুল হক হারু, সহ-সভাপতি মো. হায়দার আলী, সাধারণ সম্পাদক মো. শ্যামল শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. সোহানসহ সদস্য মো. মমিন, বিল্লাল, মাস্টার খোরশেদ, মাইনুল ও পল্টুসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট স্টেশনের সিএনজি মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. অকিউল ইসলাম পরশ ও মোহাম্মদ মিজানুর রহমান মিজান।

সমিতির নেতারা জানান, স্থানীয় পরিবহন খাতের উন্নয়ন, চালক ও মালিকদের স্বার্থরক্ষা এবং সড়কব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়। তারা ভবিষ্যতেও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে শফিকুল হক মিলন বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, চালক, মালিক ও সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা একটি সুসংগঠিত ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

উল্লেখ্য, রাজশাহী জেলার পবা ও মোহনপুর উপজেলায় সড়ক পরিবহন খাতে মিশুক, বেবি ট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশা গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার ওপর হামলা মামলায় রাবির দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার

রাজশাহীতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ, ৪ জনের নাম উল্লেখ

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে ম্যারাথন দৌড়

ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশন ২০২৫-এ স্বর্ণপদক জিতে ইতিহাস গড়ল রুয়েট

রাজশাহীতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ডাবল সেঞ্চুরি দামে!

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল

রাজশাহী ফ্রিডম রাইডার্সের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা!