মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্যাপেন্টাডল সেবনের সময় আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
জুলাই ২১, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে বোয়ালিয়া থানার নওগাঁ রোড রেলগেট এলাকা থেকে একই থানার হাদিরমোড় বৌবাজার এলাকার মৃত আসাদ আলীর ছেলে মো. রানা ইসলাম (২৬)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাঘাই মধ্য বয়সী মানসিক ব্যাক্তিকে গলা কেটে হত্যা , তদন্তে পুলিশ

বিনা প্রতিদন্দিতায় রাজশাহী সিটি প্রেস ক্লাবের কার্যকরী সদস্য হলেন অনতু

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

মতিহারের কাজলার প্রতারক শ্যামলী ও তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা

পুঠিয়ার বানেশ্বরে পুলিশ বক্স না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে অসুবিধা

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পশ্চিমাঞ্চল রেলের জিএমকে স্মারকলিপি দিতে গিয়ে জমায়াত খানের সাথে বাদানুবাদ

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

শিকাগোতে সম্মাননা পেলেন ফারুকী