বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৭, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ধর্ষণ মামলার প্রধান আসামি শ্রী পলাশ কুমার নাথ ওরফে র‌্যামবোকে (৩৯) গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সুজানগর শিল্পিাড়া এলাকার শ্রী অমর নাথের ছেলে।

বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিৎ করেছেন আরএমপি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম। তিনি বলেন, রাজশাহী মথুরডাঙ্গা এলাকার ১৮ বছর বয়সী এক কিশোরী গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭ টায় বাসা থেকে বের হয়ে বর্ণালী মোড়ে যায়। সেখান থেকে আসামি শ্রী পলাশ ও তার এক সহযোগী সেই কিশোরীকে কৌশলে মোটরসাইকেলে তুলে প্রথমে উপ-শহর এলাকায় নিয়ে যায়। এরপর রাত সাড়ে ৯ টায় আসামিরা তাকে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার একটি বাগানে নিয়ে যায়। সেখানে শ্রী পলাশ ও তার সহযোগীর সহায়তায় সেই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঐ কিশোরীকে অসুস্থ অবস্থায় রাণীদিঘী কোর্ট কলেজ যাওয়ার রাস্তায় ফেলে চলে যায়। পরবর্তীতে সেখান থেকে অসুস্থ অবস্থায় ঐ কিশোরী হাঁটতে হাঁটতে কোর্ট স্টেশনে গেলে সেখান থেকে এক রিকশা চালক তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ধর্ষীতার বাবার কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।  আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শ্রী পলাশের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাসানুজ্জামান ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি শ্রী পলাশকে বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিপাড়া এলাকায় থেকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাজেদের মিথ্যাচারের বিরুদ্ধে রিয়েল এস্টেট কোম্পানীর চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রাজশাহীতে টিসিবির খোলা ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু ২২ মে থেকে

আরএমপির অভিযানে চার মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

৯৯৯ ফোন দিয়ে বন্ধুকে উদ্ধার করলেন তরুণী, ৩ অপহরণকারী গ্রেফতার

আম্বানিকে ফোন করে হুমকি 'বেকার যুবকের'! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

আম্বানিকে ফোন করে হুমকি ‘বেকার যুবকের’! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প

রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন

শিল্পকলায় নাটক দেখবে জয়ার ‘বিউটি সার্কাস’ টিম

আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান, আধুনিক মার্কেট গড়ার আশ্বাস