বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপিতে কোনো বিভেদ নেই, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুনের

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৫, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। আসন্ন **ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু-এর পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

বুধবার দুপুরে দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।”

মহানগর বিএনপির সভাপতি আরও জানান, মহানগর বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যেই মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেছে এবং নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনের পরিকল্পনা শিগগিরই একসঙ্গে বসে ঠিক করা হবে বলেও জানান তিনি।

মামুনুর রশিদের মতে, সম্প্রতি কেন্দ্র থেকে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বড় দলের ক্ষেত্রে পদ প্রত্যাশী অনেক নেতা থাকায় পদ না পাওয়ায় কিছু নেতা হতাশ হয়েছেন।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “নেতাকর্মীরা সব ভুলে গিয়ে মহানগর বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সভাটি সঞ্চালনা করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সংগঠন শক্তিশালী করছে তৃণমূলে: রাজশাহী মহানগর সংবাদ সম্মেলন

ভোটের মাঠে নেমেছে র‍্যাব, দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে তল্লাশি

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

রাজশাহী সার্কিট হাউসের শতবর্ষী বৃক্ষ রক্ষায় তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

তত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: মিনু

তানোরে চা বিক্রেতার মেয়ে মেডিকেলে চান্স পেলেও অর্থাভাবে অনিশ্চিত স্বপ্ন

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার

৯৬ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় ৬ জন রিমান্ডে

বর্ণিল আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী পিয়া আটক