বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী নারায়ণঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৫, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী নারায়ণঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: অপহরণের দীর্ঘ পাঁচ মাস পর রাজশাহীর বাগমারা উপজেলার অপহৃত স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভুইগড় এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫। এ ঘটনায় বুধবার গভীর রাতে অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অপহরণকারীর নাম এবাদুল রহমান (২০)। তিনি বাগমারা উপজেলার খামার গ্রাম উত্তর পাড়ার এলাকার হুজুর আলীর ছেলে।

র‌্যাব জানায়, এবাদুল রহমান ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। এতে ভিকটিম রাজি না হলে এবাদুল বিভিন্ন সময়ে তাকে অপহরণ করার হুমকি দিতেন। একপর্যায়ে গত ১৩ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে এবাদুল রহমান ও তার সহযোগীরা ভিকটিমকে জোর করে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় অপহরণের শিকার স্কুলশিক্ষার্থীর বাবা ১৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাগমারা থানায় মামলা করেন এবং মামলার বিষয়টি র‌্যাবকে জানান। এরপর র‌্যাব এ মামলার ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরো জানান, একপর্যায়ে র‌্যাব-৫ তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে অভিযুক্ত এবাদুল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভুইগড় এলাকায় অবস্থান করছে। এরপর র‌্যাব-৫ ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের একটি যৌথ অপারেশন দল বুধবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাজশাহী নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ভিকটিম ও আসামিকে এরই মধ্যে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু আজ

‘হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও পার হতে দেব না’

Amazon’s next Alexa devices will intercom capabilities

নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায় বিএনপি:জাসদ

মতিহার থানার আ’লীগের সাধারণ সম্পাদক বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

রামেক হাসপাতাল ৩ হাজার শয্যায় উন্নীত ও রাজশাহীতে ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সাকিবের বাজিমাত, গায়ানার হ্যাটট্রিক জয়