শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য ১২ মাসে ২৪টি সংস্কারের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

উল্লেখযোগ্য ইশতেহারগুলো হলো- ডাইনিং-ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে মানসম্মত খাবার নিশ্চিত করা, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান করা, ১৬ জুলাইকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা করা, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা,

সেন্টার লাইব্রেরীতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, অযৌক্তিক ফি বাতিল করা, ওয়ান অ্যাপ অল সলিউশন বাস্তবায়ন করা, চিকিৎসা কেন্দ্রকে বিশ শয্যাবিশিষ্ট মেডিকেলে রূপান্তর, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই-কার চালু করা, শিক্ষক মূল্যায়ন পদ্ধতির বাস্তবায়ন, পার্ট টাইম জবের সুযোগ সৃষ্টি করা, ছাত্রী হল এরিয়ায় আলাদা সুপারশপ স্থাপন, সংস্কৃতি চর্চায় বৈচিত্র্য ও স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রকৃতি রক্ষা কমিটি গঠন করে ক্যাম্পাসকে প্রাণীবান্ধব ও জীববৈচিত্র্যময় করা।

সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, আমরা যেই ইশতেহারটা দিয়েছি, তাঁর একটি চার্ট আমরা ক্যাম্পাসে টাঙিয়ে দিব। প্রতি মাসে যেই দুইটা ইশতেহার পূরণ করা হবে, সেখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আমরা কথা দিয়ে কথা রাখতে চাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জিএস পদপ্রার্থী ফাহিম রেজা, এজিএস পদপ্রার্থী এস.এম সালমান সাব্বিরসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

লক্ষিপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলা

“টিকিট চাইতেই ক্ষুব্ধ বখাটেরা: আরডিএ পার্কে আনসার সদস্যকে বেধড়ক মারধর”

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

রাজশাহীতে এমপির হাত থেকে ফুলের মালা নেয়া ইউপি সদস্য হেরোইনসহ আটক

নগরীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছেলে মাদকসহ আটক

রাজশাহীর হাসপাতালে ডেঙ্গু রোগে ২ জনের মৃত্যু

রাজশাহীর হাসপাতালে ডেঙ্গু রোগে ২ জনের মৃত্যু

রামেবির পরবর্তী ভিসির আলোচনায় আবারও দুই বিতর্কিত চিকিৎসকের নাম!

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক

রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি বিজিবি’র, রাজশাহী সেক্টরে মোতায়েন প্রায় ৪ হাজার সদস্য