বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৫, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে স্থানীয় পত্রিকা দৈনিক সোনার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলকার মোড়ে অবস্থিত পত্রিকাটির অফিসে এ আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা যায়, অফিসের বারান্দায় সংরক্ষিত প্রায় ১৬ বছরের পত্রিকা, একটি রুমের সোফাসেট ও কম্পিউটার টেবিলে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী পুড়ে গেছে।

পত্রিকাটির সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, এ ঘটনায় আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দূতাবাসে ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজশাহীতে প্রস্তুত হযরত শাহ মখদুম (রহঃ) ঈদগাহ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার

এবার গরুর চামড়ার দাম কিছুটা পেলেও ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫ টাকায়!

রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি ১৩২

কাজের ফাঁকেই দুর্ঘটনা-রাজশাহীতে নেসকোর দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট, একজনের অবস্থা আশঙ্কাজনক

সয়াবিন তেলের দাম কমলো কেজিতে ৫টাকা

সয়াবিন তেলের দাম কমলো কেজিতে ৫টাকা

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

আগামী ১ জুন ৬৬ হাজার ৫১৩ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

রুয়েটে গবেষণা সংকলন প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত