রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৬, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: সারা দেশে নারী ও শিশুর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ ১৬ আগস্ট নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, সহসাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আফরোজা আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান এবং আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার পরিচালক সুইটি ইয়াসমিনসহ অন্যরা।
কর্মসূচি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক সেলিনা বানু। এ সময় দিনের আলোর প্রোগ্রাম ম্যানেজার আফিয়া তাসমিনা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী,আদিবাসী নেতা সুভাস চন্দ্র হেমব্রম,সাবিত্রী হেমরমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। ধর্ষণ, হত্যা, যৌন হয়রানি ও নির্যাতনের শিকার অনেক ভুক্তভোগী এবং তাঁদের পরিবারকে পরবর্তী সময়ে নানা ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়। এসব ঘটনায় দ্রুত তদন্ত ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীরা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর প্রয়োগও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি দূর করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধন থেকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৯নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃষি শিক্ষার্থী সম্মাননা প্রদান

ব্লেড দিয়ে নাম লিখে দেন নাবালিকার বুকে, মাদক খাইয়ে ধর্ষণ হুক্কা বারে

ব্লেড দিয়ে নাম লিখে দেন নাবালিকার বুকে, মাদক খাইয়ে ধর্ষণ হুক্কা বারে

হাসিনার মামলার রায়ের আগে ট্রাইব্যুনালে বাড়ানো হলো নিরাপত্তা

রাকাবে পুরনো সিন্ডিকেটের আধিপত্যের অভিযোগ; অস্থিরতা বাড়ছে ব্যাংকজুড়ে

“তাওয়াক্কুল, ইয়াকীন ও ইস্তিগফার-রিজিক ও রহমতের তিনটি চাবিকাঠি”

বিয়ের প্রলোভনে এক বছর ধরে ধর্ষণ, র‌্যাবের অভিযানে অভিযুক্ত যুবক গ্রেফতার

রাজশাহী মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগর আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

রাজশাহীর সাংবাদিক তপনের বড়ভাইয়ের ইন্তেকাল

শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমি মন্ত্রীর