Thursday , 26 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 26, 2026 9:51 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত ২৫ নভেম্বর দুপুর দেড়টার দিকে মহানগর ডিবি পুলিশ কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নিউ মার্কেটের পিছনে খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় একটি দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে পূর্ব রায়পাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. খালিদ হাসান ওরফে আলাল (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি আলালের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন সারজিস আলম

রাজশাহী নিউ মার্কেট থেকে নিখোঁজ শিশু, সন্ধান চাই পরিবার 

পবায় আ’লীগের বিপক্ষে প্রার্থী হওয়ায় জেবর ও মাসুমকে দল থেকে বহিষ্কার

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত

রেকর্ড পারিমাণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজশাহীর নিম্নাঞ্চল

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৭ ছাত্র নিরুদ্দেশ: চিকিৎসক শাকির কারাগারে

আরডিএর টোল আদায় টেন্ডারে ৮টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে একটি!

রাজশাহীতে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার