শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৫, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ খ্রিস্টাব্দের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২২ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ!

চাকরি জাতীয়করনের দাবিতে রাকাব-এসইসিপি’র কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ

সুপ্রিম কোর্টের প্রশ্ন, ওয়াকফ বোর্ডে মুসলিম নেই, হিন্দু কেন?

ভারতকে হারিয়ে বাংলাদেশীকে প্রথম ডাব্লুবিসি এশিয়ান সিলভার এনে দিলেন রাজশাহীর উৎসব

নগরীতে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এক বস্তা ফেনসিডিল ফেলে পালালো মাদক ব্যবসায়ী

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার ঘটনায় আদালতে আসামির স্বীকারোক্তি

চারঘাটে জলাবদ্ধতায় কৃষকদের বিপর্যয়: আমন আবাদ অনিশ্চিত, ক্ষতির আশঙ্কা ৩ কোটি টাকা

দুই উপায়ে হাসিনাকে দেশে ফেরানো যেতে পারে