সোমবার , ২৪ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৪, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

রোববার (২৪ আগস্ট) বাসচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে যান। এ সময় তিনি টার্মিনালের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

পরিদর্শনকালে টার্মিনালের বর্তমান অবস্থা দেখে এটিকে আরও পরিকল্পিত ও আধুনিকভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান আরডিএ চেয়ারম্যান। একই সঙ্গে রাজশাহী নগরীর আধুনিকায়ন, যানবাহন ব্যবস্থাপনা ও যান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, টার্মিনালের আধুনিকায়ন ও ভবিষ্যতে বাস সার্ভিসের উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তা করব। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা চাইলে সকল উন্নয়ন সম্ভব, আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।

তিনি বলেন, রাজশাহীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাস টার্মিনালকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করার পাশাপাশি যানবাহন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান, এস্টেট অফিসার মো. বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর আবারো পূর্ণাঙ্গ টিভি স্টেশনের স্বপ্ন দেখছেন রাজশাহীবাসী

রাজশাহীর ৬টি আসনে নির্বাচিত হলেন যারা

রাজশাহীতে বিলসের কৌশলগত পরিকল্পনা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

ধানখেতে অজ্ঞাত নারীর নগ্ন মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

ইরানের রাজধানীজুড়ে রেড এলার্ট জারি

জাতীয় পার্টি-আ.লীগ আসন সমঝোতা, নৌকার প্রার্থী প্রত্যাহার হচ্ছে: ওবায়দুল কাদের

রাজশাহীতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন, কার্যালয়ে তালা

৬ষ্ঠ শ্রেণীর বইয়ে যৌনশিক্ষার সুড়সুড়ি

ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে রাজশাহীকে এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ

ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে রাজশাহীকে এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের