শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শেহনাজ গিলের বাবাকে খুনের হুমকি

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৮, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

বলিউডে খুনের হুমকি নতুন কিছু নয়। এবার শেহনাজ গিলের বাবাকে খুনের হুমকি দেয়া হলো। থানায় অভিযোগ করা হয়েছে।

সালমান খান, সালিম খানের পর এবার তালিকায় শেহনাজ গিলের বাবা সন্তোখ সিংহ। খুনের হুমকি দেয়া হলো এই অভিনেত্রীর বাবাকে। ফোন করে হুমকি দেয়া হয়। দীপাবলির আগে বাড়ি ভেঙে ঢুকে মেরে ফেলার হুমকি দিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পাঞ্জাবের বিয়াস থেকে তরন্তনে যাচ্ছিলেন শেহনাজের বাবা। সেই রাস্তায়ই আসে ফোন। নোংরা ভাষায় গালিগালাজও করেন, তারপর খুনের হুমকিও দেন। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে।

এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। ২০২১ সালে বিজেপিতে যোগদানের পর ২৫ ডিসেম্বর রাতে দুই আততায়ী আক্রমণ করেন তাকে। শুধু তাই নয়, শেহনাজের বাবাকে তাক করে গুলিও ছোড়েন দুই আততায়ী। পুলিশ সূত্রের খবর, হামলাকারীরা অমৃতসরের বাসিন্দা। মৃত্যুমুখ থেকে কোনোক্রমে বেঁচেছেন তিনি।

প্রসঙ্গত, এ ঘটনা বলিউডে আগেও ঘটেছে। বেনামি ফোনে খুনের হুমকি পেয়েছিলেন সালমান খান। ১৬ ফেব্রুয়ারি প্রথম ওই কলটি আসে সালমানের ফোনে। সেখানে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী সহ আটক ৬

রাজশাহীতে মহিলা লীগ নেত্রী হাফিজা বেগম হ্যাপি আটক

পুঠিয়ায় আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যানের লিফলেট বিতরণ স্বামী আটক

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক

বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা

নগরীতে মেয়র ও কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে অবৈধ দোকান নির্মাণ

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএমডিএ-তে তার চুরি: তদন্তের নামে চোর ছাড়ার অভিযোগ পুলিশের ওপর