• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

নাটোরে অপহৃত গৃহবধু ভারত সীমান্তে উদ্ধার: পাচারকারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সনি নিউজ / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
নাটোরে অপহৃত গৃহবধু ভারত সীমান্তে উদ্ধার: পাচারকারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল: বিশেষ প্রযুক্তির সহায়াতায় মামলার ২৪ ঘন্টার মধ্যে ভরতে পাচারের সময় অপহৃত গৃহবধুকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারীর মুলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।

গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা জেলার কলোরোয়া থানাধীন সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন সিপিসি নাটোর-২-এর কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান। গ্রেপ্তারকৃতদের নাটোর সদর থানায় এবং গৃহবধূকে স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহান আলী (৩০) ও কবির হোসেন (৩৮)। তাঁরা যশোরের মনিরামপুর মশ্বিমনগর ও শ্যামপুরের বাসিন্দা এবং সম্পর্কে তাঁরা শালা-দুলাভাই। এদের মধ্যে শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী।

মেজর আশিকুর রহমান জানান, প্রায় সাত বছর আগে নাটোর সদর উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে শাজাহানের সঙ্গে কথাবার্তার সূত্র ধরে পরিচয় হয় ওই গৃহবধূর। শাজাহান গৃহবধূকে চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে তাদের মধ্যে সখ্য গড়ে উঠলে শাজাহান তাঁকে অপহরণ ও ভারতে পাচারের পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী গৃহবধূকে বিয়ে করার কথা বলে শাজাহান গত ৯ সেপ্টেম্বর দুপুরে কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজার থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতে গৃহবধূর স্বামী নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব তাঁদের অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৬ সদস্যদের সহযোগিতায় কলারোয়া সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আশিক আরও জানান, শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী। ছোটবেলায় তাঁর মা তাঁকে নিয়ে ভারতে চলে যান। ছয় বছর আগে তিনি পুনরায় বাংলাদেশে আসেন এবং যশোরের মনিরামপুরে তাঁর বাবা সোবাহান আলীর সঙ্গে বসবাস শুরু করেন।

দেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের টার্গেট করে ভারতে পাচারের মাধ্যমে মোটা অঙ্কের টাকা রোজগারই তার পেশা। এ কাজে তাঁকে তাঁর দুলাভাই কবির হোসেনসহ আরও অনেকে সহায়তা করেন।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category