শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হাসিনার উস্কানি মূলক বক্তব্য দেয়ার পর রাজশাহীতে ভেঙে ফেলা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জেরে সারাদেশের চলমান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সহ বিভিন্ন পর্যায় নেতাকর্মীদের বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর অংশ হিসেবে রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিকের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙা হয়।

খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি রাজশাহী নগরের উপশহর এলাকায় অবস্থিত। বাড়িটি ভেঙে ফেলার সময় ক্ষুব্ধ জনতাকে দেখা যায়। বাড়ি ভাঙা দেখার জন্য অনেক সাধারণ মানুষও ভিড় করেন।
আজ শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, বাড়িটির সামনে দিয়ে যে পথচারী পার হচ্ছেন, তিনিই থেমে বাড়িটি দেখছেন। রিকশাচালক, পথচারী সবাই থেমে যাচ্ছেন বাড়ির সামনে।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। ওই দিনই এ বাড়িতে হামলা করা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরের দিন বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। এর পর থেকে শুধু দালানটি দাঁড়িয়ে ছিল। গতরাতেই তার একাংশ ভেঙে ফেলা হয়েছে।

সর্বশেষ - আইন