বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে এসিল্যান্ডের এজলাসে বিশৃঙ্খলা, নারীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে ভূমি বিরোধের শুনানিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টি ও মারমুখী আচরণের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তানোর উপজেলা ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় আদালতের শুনানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কলমা ইউনিয়নের ওয়াহাব আলীর স্ত্রী জমিলা খাতুন (৩৫), বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুল রহমান (৪৫) এবং আব্দুল আউয়াল।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, একটি বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে শুনানি চলাকালে গ্রেপ্তার ব্যক্তিরা আদালতের ভেতরে হট্টগোল সৃষ্টি করেন। তাঁরা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের প্রতি মারমুখী আচরণ করেন এবং এজলাসে চড়াও হয়ে শুনানি বন্ধের চেষ্টা চালান। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
তানোর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, শুনানিকালে অভিযুক্ত ব্যক্তিরা সরকারি কাজে বাধা সৃষ্টি করেন এবং আদালতের পরিবেশ অশান্ত করে তোলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, সরকারি দপ্তরে এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও আদালতের কার্যক্রম বিঘ্নিত করার অভিযোগে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। যারা সহিংসতার মাধ্যমে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত