মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিক্ষার্থী মূল্যায়ন সফটওয়ারে, প্রশিক্ষণ পাবে ৮ লাখ শিক্ষক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সফটওয়ারের মাধ্যমে। যা আগামী বছর থেকে ধাপে ধাপে চালু হবে। ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের ৮ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার ঢাকায় নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

বর্তমান শিক্ষাক্রমের বেশিরভাগই বাস্তবায়ণ সম্ভব হয়নি। কারণ শিক্ষকদের অধিকাংশেরই শিক্ষাক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, বলছেন শিক্ষা গবেষকরা।

এ অবস্থায় আগামী বছর প্রথম, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত ধাপে ধাপে চালু হবে নতুন কারিকুলাম। তবে, তার আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৮ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, নতুন শিক্ষাক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়া হবে বেশি। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে শ্রেণিভিত্তিক। আর মূল্যায়ন হবে সফটওয়ারের মাধ্যমে। গত মার্চ মাস থেকে ৬২টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের পাইলটিং চলছে।কিন্তু প্রাথমিক পর্যায়ের পাইলটিং এখনও শুরু করা সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, আহতদের পরিচয় অজ্ঞাত

এক কেজি মরিচের দাম ২৮ লাখ টাকা! রাজশাহীতে চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামী মরিচ’

ইন্দোনেশিয়ার ঘটনা ফুটবল ইতিহাসের কালো দিন: ফিফা প্রেসিডেন্ট

রাজশাহীতে ডিবির অভিযানে মাদকও, নগদ অর্থ উদ্ধার গ্রেফতার ২

স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬

রাতের ভোটের সহায়তাকারী ডিসিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

ইরাকের কুর্দি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন