শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১১, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে সেনা সদর। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের বনানীর অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনী বাংলাদেশের আইন ও সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ জন সেনা হেফাজতে রয়েছেন। একজন পলাতক রয়েছেন।

ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (এ্যাডজুটেন্ট) মো. হাকিমুজ্জামান জানান, গুমের শিকার যারা হয়েছেন তাদের জন্য আমাদের সহানুভূতি রয়েছে। ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য দেশের সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে নাম পাঠানো হয়েছে।

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কখন আইনে সোপর্দ করা হবে- সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, টিভির স্ক্রল দেখে আমরা ১৫ জনকে হেফাজতে নিয়েছি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সেনাবাহিনী গুমের সঙ্গে জড়িতদের গত ১৪ মাসে কেন সেনা আইনে বিচারের মুখোমুখি করলো না- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ডিজিএফআই সেনাবাহিনীর অধীনের সংস্থা নয়। এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে পরিচালিত।

আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর মধ্যে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের মামলায় আসামি ১৩ জন।

দুই মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায়।

আমার দেশ

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন কর্মসূচিতে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা

রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

বাংলাদেশের স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

রাবি রেজিস্ট্রারের অপসারণের দাবিতে রাকসুর সংবাদ সম্মেলন

ইরানে ইসরাইলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের

উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত

আরসার শীর্ষ কমান্ডার গ্রেপ্তার, গহীন পাহাড়ে চলছে র‍্যাবের অভিযান

মোহনপুরে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন