• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

আরইউজে’র নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও স্বপন সম্পাদক নির্বাচিত

সনি নিউজ / ৫৭ Time View
Update : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মুহা: আব্দুল আউয়াল সভাপতি এবং দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী গত বুধবার (১৯ অক্টোবর-২০২২) মনোনয়নপত্র
প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে
এবং প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করে। আরইউজে’র ৭ সদস্য বিশিষ্ট এই পরিষদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি ওমর ফারুক এবং নির্বাহী সদস্য দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব। বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। কমিটির অপর দুই সদস্য হলেন-প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মো: রজব আলী।
এদিকে শনিবার (২২ অক্টোবর-২০২২) বেলা সাড়ে ১২টায় রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেণ্টে আরইউজের বিদায়ী ও নবনির্বাচিত নির্বাহী পরিষদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন আরইউজের বিদায়ী সভাপতি সরদার আবদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আরইউজের বিদায়ী সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। এতে
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আরইউজের নির্বাচন কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী ও আরইউজের বিদায়ী সহসভাপতি আব্দুস সবুর। অনুষ্ঠানে উভয় পরিষদের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category