মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মন্ত্রী মিনুর নিয়োগে নেসকো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। একই সঙ্গে তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিবৃতিতে জাতীয়তাবাদী নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে মিজানুর রহমান মিনুর নিয়োগ রাজশাহীবাসীর জন্য গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও উন্নত হবে। তিনি আরও বলেন, তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন মন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে এ দায়িত্ব অর্পণের জন্য বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন দায়িত্ব পালনে মন্ত্রী সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে সফল হবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া, এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাদের খোঁজখবর

চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষের টাকাসহ গ্রেফতার সরকারি কর্মকর্তা

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি সোহান গ্রেফতার

পুঠিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

আসামিকে জামিন না দেওয়ায় আদালতেই বিচারকে লাথি, ঘুষি

রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণে রাসিক প্রশাসকের উদ্যোগ

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা

রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে