রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সেই কুখ্যাত মাদকের গডফাদার আক্কাস আলী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৩, ২০২৩ ৫:৪৪ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীর কুখ্যাত মাদকের গডফাদার ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি আক্কাস আলীকে (৪৫) অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আরএমপির কাঁটাখালি থানা পুলিশ।

 গতকাল শনিবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে কাঁটাখালি থানাধীন সীমান্তবর্তী এলাকার ১০ নাম্বার চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাঁটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহীর শীর্ষ মাদক সম্রাট কাঁটাখালি থানার চরখিদিরপুর গ্রামের মৃত ইমরান আলীর ছেলে আক্কাস আলী।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এছাড়া অভিযান চলাকালিন সময় পরিকল্পিত ভাবে পুলিশের ওপর হামলা চালায় আক্কাস ও আলোর লোকজনরা। ২০১৮ সালে বন্ধুক যুদ্ধে আলো নিহত হওয়ার পর গাঢাকা দেয় আক্কাস। তারপরও থেমে থাকেনি তার মাদকের কারবার।  বেশ কিছু মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও দীর্ঘদিন যাবত সে পলাতক ছিলো।

কখনো ভারত আবার কখনো সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে থাকার কারনে তাকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে কাঁটাখালি থানা পুলিশের একটি টিম ভারত সীমান্ত এলাকার ১০ নাম্বার চরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ২০১৮ সালে রাজশাহীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আক্কাসের পার্টনার আলাউদ্দিন হোসেন ওরফে আলো নিহত হয়।

নিহত আলাউদ্দিন হোসেন নগরীর ডাঁশমারী এলাকার মৃত মুক্তার আলীর ছেলে। আলাউদ্দিন নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এছাড়াও ২০১৮ সালে অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীও ছিলেন তিনি।

২০১৮ সালের ১ অক্টোবর রাজশাহী নগরীর জাহাজঘাট সংলগ্ন পদ্মার মধ্যচরে নগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে যান। সে সময় মাদক ব্যবসায়ী আলো ও তার লোকজনদের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করা হয়। এ হামলায় নগর পুলিশের দুই সদস্য আহত হন।

এ সময় হামলাকারীরা পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ী আক্কাস আলীকেও ছিনিয়ে নেন।

হামলার সময় পুলিশের দুই সদস্য আহত হলে আত্মরক্ষার জন্য তারা পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিন হোসেন আলোসহ চার জনকে উদ্ধার করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীর পেয়াজির মোড় থেকে ৩কেজি গাজা উদ্ধার, গ্রেফতার ১

প্রকৌশল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক: দায়িত্ব পালনে অবহেলা নয়

৩৬ জুলাই শহীদদের স্মরণে চন্দ্রিমা থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

রাজশাহতে শিশু ধর্ষণের দায়ে ট্রাক্টর চালকের যাবজ্জীবন

রাজশাহীতে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী

পুঠিয়ায় সামাদ, দুর্গাপুরে চেয়ারম্যান হলেন শরীফ, বাগমারায় সান্টু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বৈধতা পেল জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন

রাজশাহী নগরীতে দুইজন কুখ্যাত ছিনতাইকারি গ্রেফতার