মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জমি দখলের অভিযোগে মানববন্ধন, হত্যার হুমকির অভিযোগ

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৮, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে পৈতৃক ও বৈধ মালিকানাধীন জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে। নিজেদের বৈধ সম্পত্তির দখল ফিরে পেতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর কয়েরদাড়া এলাকায় সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ ও বিরোধপূর্ণ জমির পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে জমির ওয়ারিশরা অভিযোগ করেন, তাদের পৈতৃক ও বৈধ মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে সুজাউদ্দৌলা গংয়ের দখলে রয়েছে। তারা নিজেদের জমির দখল বুঝে নিতে গেলে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হয়। এমনকি গুলি করে ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা বলেন, জমির মালিকানা প্রমাণের জন্য তাদের কাছে প্রয়োজনীয় বৈধ দলিলপত্র রয়েছে। এরপরও দীর্ঘদিন ধরে তারা নিজেদের সম্পত্তি ভোগদখল করতে পারছেন না। জমি হারিয়ে তাদের কেউ কেউ বর্তমানে বস্তিতে বসবাস করছেন বলেও মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন তারা।

তাদের দাবি, এটি কোনো ব্যক্তি বা পক্ষের সঙ্গে বিরোধ তৈরির বিষয় নয়; বরং তারা নিজেদের বৈধ সম্পত্তির অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে জমি দখলের অভিযোগের পাশাপাশি ভয়ভীতি ও হত্যার হুমকির বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ, জমির মালিকানা যাচাই এবং বৈধ মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

এ সময় জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ, ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে সুজাউদ্দৌলা গংয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে প্রকাশ করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার প্রমাণ পাইনি: ইডেন কলেজ অধ্যক্ষ

রাজশাহী বোর্ডে এইচএসসির আগেই ঝরে গেছে ৩০ হাজার শিক্ষার্থী

রাজশাহী বোর্ডে এইচএসসির আগেই ঝরে গেছে ৩০ হাজার শিক্ষার্থী

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চায় বিএনপি

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান, দেখা মিলবে না টিউলিপের

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি’র মর্মান্তিক মৃত্যুতে রুয়েট উপাচার্যের গভীর শোক প্রকাশ

স্ত্রী করে মূর্তি পুজো, হজ্বে গিয়ে রোষানলে শাহরুখ খান

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ার প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

এমএএফ ময়মনসিংহের এ্যাকশন প্ল্যানিং মিটিং ও ইফতার অনুষ্ঠিত