• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৩:০৭

‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন জনগণের উদ্দেশে বলেছেন, খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এবং সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই। তাই মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে জনগণ আমাদের পাশে থাকবে। রাষ্ট্রের উন্নয়নে আমরা কাজ করে যাব।

মঙ্গলবার (১ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর ফিহাদুর রহমান দিবস, সাদুল্লাপুর উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক, যুগ্ম সমন্বয়কারী, রায়হান মিয়া রাজু ও সোহেল মিয়াসহ অনেকে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮